রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের মূল্যায়ন: বিএনপি সরকারের ৬ মাসে দৃশ্যমান সাফল্য নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৩৬)
X

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসে জনগণের প্রত্যাশা অনুযায়ী উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যায়নি বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাত সংস্কারে সরকার কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সময়ক্ষেপণ, সিদ্ধান্তহীনতা ও নীতিগত দুর্বলতা স্পষ্ট হয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ার পাশাপাশি প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের অভিযোগও তোলেন তিনি।


জ্বালানি সংকট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দৈনিক প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এর প্রভাবে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও সিএনজি খাতে সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

জামায়াতের দাবি, ছয় মাসে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট ও আমানতকারীদের আস্থাহীনতা কাটাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবাধিকার পরিস্থিতিতেও সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করে দলটি।


সংবাদ সম্মেলনে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সময়বদ্ধ রোডম্যাপ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ সরকারকে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, বরং সমস্যার সমাধান করার জন্য দায়িত্ব দিয়েছে। আগামী দিনে দৃশ্যমান পরিবর্তন না এলে জনগণের হতাশা ও আস্থার সংকট আরও বাড়তে পারে।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝