রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার হয়নি, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
নিজস্ব প্রতিবেদক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ইসি সচিব জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ফল ঘোষণা করা হবে। এ জন্য কমিশনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আ.দৈ/আরএস





















