রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অনিশ্চয়তায় ভাইরাল জাফর ইকবাল-ববিতার ‘কেউ জানে না’ গান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫৮)
X

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে, তা এখনো অনিশ্চিত। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমা ‘অবুঝ হৃদয়’-এর গান ‘তুমি আমার জীবন’।

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো গানটি গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির ‘কেউ জানে না’ কথাটিকে কেন্দ্র করেই পে-স্কেল নিয়ে মজার ছলে নানা পোস্ট দিচ্ছেন নেটিজেনরা।


অনেকে বলছেন, নতুন পে-স্কেল নিয়ে প্রতিদিনই নানা খবর প্রকাশিত হলেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে, তা যেন কেউই জানেন না। ফলে পুরোনো গানটির কথার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করছেন তারা।

মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অবুঝ হৃদয়’ সিনেমার গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ইউটিউবে গানটি ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝