ব্রণ সারাতে নিজের লালা ব্যবহার করেন তামান্না!
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজের ত্বকের একটি অজানা সমস্যার কথা জানিয়েছেন। নিয়মিত যত্নের পরও মাঝে মাঝে তার মুখে ব্রণ ওঠে বলে জানান তিনি।
এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ব্রণ কমাতে তিনি ঘুম থেকে ওঠার পর প্রথম লালা ব্রণের ওপর লাগান। তার দাবি, এতে নাকি উপকার পান তিনি। অতীতেও ব্রণ কমাতে অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়ে ব্যবহার করেছেন বলে জানান অভিনেত্রী।
তবে তামান্না নিজেই পরামর্শ দিয়েছেন, ত্বকের সমস্যা হলে বিশেষ করে উঠতি বয়সীদের নিজের মতো কোনো পদ্ধতি অনুসরণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ একেক ধরনের ত্বকে একেক পদ্ধতির প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।
আ.দৈ/আরএস




















