রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসিতে বেগম জিয়ার ৮২তম জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
মাফিয়া হাসিনার অনেক জুলুম সহ্য করেছেন বেগম জিয়া: প্রশাসক
আবুল কাশেম:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিট : ১২১)
X

       ছবিতে দেখা যাচ্ছে- সংগঠনের পক্ষ থেকে সিবিএ’র নেতারা লিখিতভাবে কর্মচারীদের বিভিন্ন দাবিগুলো প্রশাসকের কাছে হস্তান্তর কছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো.শফিকুল ইসলাম মিলটন বলেছেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ও গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষকে অনেক ভালো বাসতেন। তিনি একজন মানবিক ও দেশ প্রেমিক মানুষ ছিলেন।

আজ রোববার (১৬ আগস্ট) ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রামক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে নগর ভবনে আয়োজিত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

সংগঠনের অত্যন্ত জনপ্রিয় নেতা সাবেক সভাপতি ও একমাত্র উপদেষ্টা মো.সিদ্দিকুর রহমানের নির্দেশনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে প্রশাসক এসব কথা বলেন। এরআগে স্বাগত বক্তব্যে কাজী আলমগীর হোসেন সাধারণ কর্ম চারীদের স্বার্থ  সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন। পরে লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মতিন।

আজকের এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান .পি.এস.সি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম,ডিএনসিসির বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রামক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কর্মকর্তা ও সদস্যরা।

প্রশাসক মো.শফিকুল ইসলাম মিলটন বলেন, দেশ গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন বেগম খালেদা জিয়া। তবে তাদের বেশকিছু সমাপ্ত কাজ সুন্দুরভাবে বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, রাজপথের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন আপোসহীন। মাফিয়া শেখ হাসিনার সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়াকে। 

প্রশাসক বলেন, টানা ১৭ বছর রাজপথে মাফিয়া শেখ হাসিনার সরকারের অমানবিক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি অনেক নেতা-কর্মী। কিন্তু ২০২৪ সালে ৫ আগস্ট পালিয়েছে মাফিয়া শেখ হাসিনা।

তিনি বলেন,বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একজন সাদা মনে মানুষ। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছন। কিন্তু মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে অপপ্রচার করা হয়। কোন কোন রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতাদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। আমরা  এই ধরনের বক্তব্য প্রত্যাশা করি না। 

প্রশাসক ডিএনসিসি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আপনারা দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে ঠিকমত কাজ করুন। কাজে ফাঁকি দেবেন না। এই প্রতিষ্ঠানকে দলীয় করণ করা হবে না। তিনি বলেন, বিএনপির যারা গত ১৮ বছর রাজপথের আন্দোলনে ছিলেন,তাদের মনে রাখা হবে। কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

আ. দৈ./একে






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝