সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে হলে, বিএনপিকে বিজয়ী করতে হবে: শামা ওবায়েদ
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৪ ৭:১৯ পিএম  (ভিজিট : ২৫০)
X

২৪ এর ছাত্র জনতা ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে হলে, দেশটাকে সঠিক পথে নিতে হবে। তা না হলে, টানা ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের রাজপথের অন্দোলন, জেল- জুলুম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন ম্লান হয়ে যাবে। তবে যে কোন মূল্যে ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে না পারলে, দেশটাকে সঠিক পথে এগুবে না। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব ,শেখ হাসিনা যেভাবে দেশটাকে ধ্বংস করেছে, সেই জায়গা থেকে দেশটাকে সঠিক জায়গায় ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির নেতারা।

আজ শুক্রবার ( ২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম দলীয় নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে  বিএনপিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে কাজ করার অনুরোধ জান। 

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম  আরো বলেন, প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের শীর্ষ ৫ জন নেতার অংশগ্রহণে আগামী ৭ ডিসেম্বর কর্মশালা অনুষ্ঠিত হবে।

আজকের অনুষ্ঠানে বিএনপি, ফরিদপুর বিভাগ আয়োজিত প্রস্তুতি সভায় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপি'র সদস্য সচিব  গোলাম মোস্তফা মিরাজসহ ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 
আ. দৈ. /কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝