রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লাল গালিচায় অভিনেত্রীর ঠোঁটে নারী ভক্তের চুম্বন, মুখ খুললেন নিকিতা রাওয়াল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৬৯)
X

বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের ঠোঁটে নারী ভক্তের চুম্বনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানের লাল গালিচায় এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। নিকিতা স্বাভাবিকভাবেই তার সঙ্গে পোজ দেন। কিন্তু এরপর হঠাৎ ওই নারী ভক্ত নিকিতার ঠোঁটে চুমু দেন। এতে অভিনেত্রী বিস্মিত ও অস্বস্তিতে পড়ে যান। তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেন, আবার অনেকে নিকিতার পাশে দাঁড়িয়ে এটিকে অনাকাঙ্ক্ষিত হেনস্তা হিসেবে উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে নিকিতা নিজেও মুখ খুলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন—আমি সঠিক, আমি কোনো ভুল করিনি। লুকানোর মতো আমার কিছু নেই, আমি সবসময় সত্যের পক্ষে থাকব।”


আরেক পোস্টে অভিনেত্রী জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েক দিনে হাজারো সমর্থনমূলক বার্তা পেয়েছেন। ব্যক্তিগতভাবে সবার বার্তার উত্তর দিতে না পারলেও যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কে এই নিকিতা রাওয়াল?

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা নিকিতা রাওয়াল মিঠিবাই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। ২০০৭ সালে ‘মিস্টার হট অ্যান্ড মিস্টার কুল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরের বছর ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ সিনেমায় অভিনয় করেন। এরপর বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝