রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ বছরের সংসার ভাঙলো এ আর রহমানের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ২৭২)
X

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে-অপরকে ডিভোর্স দিয়েছেন তারা।
 
তাদের আইনজীবী গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেছেন, বিয়ের অনেক বছর পর তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে অনেক কিছু হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।

আইনজীবী আরও বলেছেন, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দুজন দেখতে পেয়েছেন বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় তাদের মধ্যে বড় দূরত্ব তৈরি করেছে। কিন্তু তাদের দুজনের কেউই এই দূরত্ব ঘোচাতে পারেননি।

১৯৯৫ সালে বিয়ে করেন এ আর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।

এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে লিখেছেন, “এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।”

অপরদিকে এ আর রহমান লিখেছেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না। সূত্র: এনডিটিভি


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝