রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাড়িতে নজর কাড়লেন ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম  আপডেট: ২০.১১.২০২৪ ৮:১২ পিএম  (ভিজিট : ২৫৪)
X

খোলামেলা পোশাকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই উত্তাপ ছড়ান তিনি। 

নিজের সাহসী অবতারের জন্য ভক্তদের কাছে যেমন প্রশংসা কুড়ান, তেমনই সমালোচনারও শিকার হন এই অভিনেত্রী। তবুও ভাবনা চলেন নিজ ছন্দেই, আপন গতিতে। 

সম্প্রতি ফেসবুকে গোলাপি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। সাদা গহনার সঙ্গে ভারি কাজের শাড়িতে মোহমীয় লাগছিলেন এই অভিনেত্রী। 

মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হাজির হয়েছিলেন ভাবনা। সেখানেই এই শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি। 

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন আশনা হাবিব ভাবনা। 

সচারচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীবর ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি।

তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে। বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও বেশি সরব থাকেন ভাবনা। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝