রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় গুরুতর আহত, আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৬০)
X

ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তার শারীরিক অবস্থার কারণে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

আজ বুধবার (২৯ জুলাই) অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। তবে কীভাবে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করছি।’

এতে আরও অনুরোধ জানানো হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব যেন ছড়িয়ে না দেওয়া হয়। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অভিনেত্রীর অফিশিয়াল পেজ থেকেই জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতের তেলেগু চলচ্চিত্র সাকালা কালা ভাল্লাভুডু-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পায়ের ছাপ, কাঠগোলাপ এবং আগুনের পাখি।

তার দুর্ঘটনার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানিয়েছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝