চার জ্যেষ্ঠ নেতা, এক আমলা ও এক সাবেক বিচারপতির নাম ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা
রাষ্ট্রপতি ইস্যুতে শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
শাহীন রহমান

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নির্ধারণে শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হবে রাষ্ট্রপতি নির্বাচন।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে বিএনপির চার জ্যেষ্ঠ নেতা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ আমলা এবং একজন সাবেক বিচারপতির নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি রাষ্টপ্রতি পদে অন্তর্বর্তীর সরকারের উপদেষ্টা ড. ইউনূসের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।”
‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস বলেছেন, এদিন রাষ্ট্রপতি নিয়ে ‘সিদ্ধান্তে’ আসতে পারে বিএনপি। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হবে।” সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিনজন সদস্যের সঙ্গে আলাপকালে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ছয়জনের নাম উঠে এসেছে । এ তালিকায় আছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আছে আলোচনায়। গত সোমবার একজন কেন্দ্রীয় নেতা বলেন, “অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নামও আলোচনায় আছে।” একজন সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে রাষ্ট্রপতি ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। দলের অবস্থান, সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা শেষে দল আনুষ্ঠানিক অবস্থান জানাবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি। তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত দলের নীতিনির্ধারণী ফোরাম থেকেই আসবে।
জানা গেছে রাজনৈতিক মহলে আলোচিত সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখায় তাদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। তবে দলের কোনো দায়িত্বশীল নেতা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
এছাড়া রাজনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা একজন জ্যেষ্ঠ আমলা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছে। তবে তাদের পরিচয় বা মনোনয়নের বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব নাম মূলত রাজনৈতিক আলোচনা ও জল্পনার অংশ; দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও সম্প্রতি বলেছেন, দলের ভেতরে এখনো রাষ্ট্রপতি পদে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সময় হলে দলের সর্বোচ্চ ফোরামই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সেটিই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচন কেবল সাংবিধানিক প্রক্রিয়াই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমঝোতারও একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে বিএনপি এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে, যিনি দলীয় গ্রহণযোগ্যতার পাশাপাশি
আ.দৈ/আরএস




















