রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আব্দুল্লাহ স্কুল এন্ড কলেজে অযুখানা ও মাল্টিমিডিয়া ক্লাশরুমের উদ্বোধন
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৪৬)
X

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে অযুখানার ভিত্তি স্থাপন ও মাল্টিমিডিয়া ক্লাশরুমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের আরেক প্রতিষ্ঠাতা, সাবেক পৌরমেয়র মনজুর হাসান খুশী।

উদ্বোধনী বক্তব্যে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে। লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে হবে।" শিক্ষকদের প্রতি তারা আরও যত্নশীল হয়ে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতা মনজুর হাসান খুশীকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি নিয়ে তাঁকে অবহিত করেন অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর নিতাই চন্দ্র সাহা, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ছালাম টুপা, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সি, এবং বিএনপি নেতা মনজুর আলম মজনু। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

আ. দৈনিক / কাশেম/নজরুল



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝