রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ভারতে পালানোরকালে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ১৭৭)
X

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে  গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত পথে ভারতে পালানোর সময় গোপন খবরের ভিত্তিতে বিজিবি শিকারপুর সীমান্ত এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে। এ সময় তাকে পাচারে সহায়তাকারী পালিয়ে যান।

বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসাদুর রহমান কিরণ জানান, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিরণকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝