সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শ্রীপুরে কর্মজীবী স্ত্রী নাসিমাকে খুন করে পালিয়েছে সাইদুল
মাসুদ রানা, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৭৫)
X

গাজীপুরের শ্রীপুরে মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহত হয়েছে। এ সময় দুই শিশু সন্তান ঘটনাটি দেখলেও ভয়ে তার বাবাকে কিছু বাধা দেননি। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। আজ সোমবার মধ্য রাত পৌণে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) মজনুর বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। ঘাতক স্বামী সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের গ্রামের বাড়ীর প্রতিবেশী শামীম মিয়া বলেন, নাসিমা আক্তারের স্বামী মাদকসেবী। প্রায়ই নেশার টাকার জন্য তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। পরে প্রায় মাস খানেক আগে নাসিমা তার দুই সন্তান আট বছরের এক মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলেকে নিয়ে শ্রীপুরে চলে আসে। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) মজনুর বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় চাকরি করতো।

 রবিবার (১২ জুলাই) নাসিমা প্রথম মাসের বেতন পেয়ে বাসায় যায়। খবর পেয়ে ওই রাতেই তার স্বামী সাইদুল ইসলাম বাসায় আসে। রাতে তার স্ত্রীর কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তার দুই সন্তানের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা তাহসিন বলেন, পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েচে। তার শরীরে উপর্যুপুরি একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক শাদী মোহাম্মদ বলেন, নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী সাইদুল ইসলাম পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝