রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ১০:৩২ পিএম  (ভিজিট : ৩৮)
X

বান্দরবান  পার্বত্য জেলা প্রশাসন ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।  কয়দিন যাবৎ টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে । এর আগে, ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।  আজ শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্ধের সময় জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।  জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।  গত ৮ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এই নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

প্রসঙ্গত, এরআগে বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক স্বাক্ষরিক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝