রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্ট আ’লীগের আমলের হয়রানী শিকার বিএনপির পরীক্ষিতরা এখনো নির্যাতিত
১১ বছর পর রাজনৈতিক মামলায় খালাস পেলেন ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়াসহ বিএনপির ৪ সৈনিক
আবুল কাশেম:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:৪৬ পিএম  (ভিজিট : ২৭২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অমানবিক নির্যাতন, জুলুম ও মিথ্যে অভিযোগে দায়ের করা হয়রানীমূলক মামলায় আদালতে আইনী লড়াইয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে খালাস পেয়েছেন বিএনপির পরীক্ষিত, রাজপথে আপোসহীন ও সাহসী নেতা নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া (রুবেল)সহ বিএনপির  ৪ সৈনিক।
 
মোঃ গোলাম কিবরিয়া (রুবেল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘মার্কেট নির্মাণ সেলের’ নির্বাহী প্রকৌশলী। তিনি পুরান ঢাকার বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের নির্বাচিত সভাপতি ও ঢাকা মহানগর বিএনপি নেতা ছিলেন। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি।

আদালতে বেকসুর খালাস পাওয়া বাকী বিএনপির  ৩ সৈনিক হলেন:  
১. মো: জসিম উদ্দিন সহ-সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিট। ২. মোঃ শরীফ হোসেন (ভোলা) পুরান ঢাকার বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের (সাবেক) সহ- প্রচার সম্পাদক বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা ,জিয়া স্মৃতি পাঠাগারের সহ- প্রচার সম্পাদক ও SBPGC: সদস্য সচিব ‘হামিদুর রহমান হামিদ’ সমর্থক গোষ্ঠী। ৩. মাসুদ হোসেন ওয়ার্ড যুবদলের সদস্য।

জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর ‘যাত্রাবাড়ি থানায় মিথ্যে অভিযোগে একটি মামলা নম্বর-৪৬(২)/২০১৫’ দায়ের করা হয়। এরপর ২০১৬ সালে ওই মিথ্যে মামলাটি তদন্তের নামে ফরমাসী চার্জশিট (মামলা নং ১৯/১৬) আদালতে দাখিল করা হয়। 

এদিকে না ১১ বছর পর আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইবুনালের বিচারক মামলাটি শুনানি গ্রহণ এবং পর্যালোচনা পর ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া (রুবেল) সহ ৪ জনকেই বেকসুর খালাসের রায় দিয়েছেন ।

আরো জানা যায়, রাজধানীসহ সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী পেশাজীবী দল, জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী ও সমর্থিত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের  বিরুদ্ধে অনেক মিথ্যে মামলায় হয়রানী, জেল জুলুম এবং চাকরি থেকে দফায় দফায় সাময়িক বরখাস্তসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। তাদের মধ্যে ডিএসসিসির প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া (রুবেল)সহ ৪ জন অন্যতম।
 
কিন্তু ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই আওয়ামী সরকারের সমর্থিত কতিপয় আমলা এবং রাজনৈতিক নেতা হঠাৎ বিএনপির শ্লোগানধারী হয়ে গেছেন। তারা এখনো দীর্ঘদিনের নির্যাতিত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কাজ করছেন। এমনকি তাদেরকে সাময়িক চাকরিচ্যূতিসহ নানাভাবে পুনরায় হয়রানী শুরু করেছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, গের সরকারের কতিপয় প্রভাবশালী আমলা উদ্দেশ্যমূলক ভাবে মৌখিক ও মিথ্যে অভিযোগের ভিত্তিতে হুট করে গত এক মাস আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘মার্কেট নির্মাণ সেলের’ নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া (রুবেল) কে সাময়িক বরখাস্ত করেছেন।

এছাড়াও বিএনপির একজন প্রভাবশালী এমপির ব্যক্তিগত স্বার্থে ডিএসসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নকে ৩ গ্রুপে বিভক্ত করেছেন এবং কর্মচারীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ বাধিয়ে শাহবাগ থানায় পরস্পর বিরোধী একাধিক মামলা দায়ের করানো হয়েছে।

 শুধু তাই নয়, ডিএসসিসিতে জাতীয়তবাদী মতাদর্শের কর্মকর্তাদের মধ্যেও বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এই কমিটিকে সহায়তার পরিবর্তে নিষ্ক্রীয় রাখার পায়তারা চলছে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝