যশোরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইমরান হোসেন রাজ , যশোর

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপি কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের ভাগ্য উন্নয়নে এবং কৃষির আধুনিকায়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে।
বর্তমান সরকার কৃষিকে সনাতনী ব্যবস্থা থেকে বের করে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। যাতে করে আধুনিক তথ্যনির্ভর চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) যশোর সদর উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোশাররফ হোসেন, উপ পরিচালক সমিরন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ। উল্লেখ্য সদর উপজেলার ৪ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।
আ.দৈ./কাশেম/ জাকির




















