সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপ আয়োজনে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটকে বেছে নিতে চায় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৩৮)
X

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এই আয়োজন ২০১৪ সালের পর আবার বসতে যাচ্ছে বাংলাদেশে। যদিও ২০১৬ সালে এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। সেবার হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছর এশিয়া কাপ হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে।

এশিয়ার এই মহাযজ্ঞ আয়োজনের পরিকল্পনা আগেভাগেই শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের চিন্তা করছে বিসিবি। মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই পরিকল্পনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পাঠিয়েছে বিসিবি। খেলা হতে পারে ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।

বিসিবির পরিচালক ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসির কাছে তিন ভেন্যুর বিস্তারিত তথ্য পাঠিয়েছে বিসিবি। কিছুদিনের মধ্যেই এসিসি ভেন্যুর চূড়ান্ত ঘোষণা দিতে পারে। ইব্রাহিমের ভাষ্য, ‘আমরা এসিসির কাছে তিনটি ভেন্যুর তথ্য পাঠিয়েছি। আমরা চাই খেলাটা ছড়িয়ে পড়ুক। তিনটি মাঠেই খেলা হোক। কিছুদিনের মধ্যে এটা চূড়ান্ত হতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আশাবাদী তিনটি ভেন্যুতেই খেলা আয়োজন করতে পারব। প্রতিটি ভেন্যুতে যেন অন্তত একটি হলেও ম্যাচ আয়োজন করা যায়। এশিয়া কাপ অনেক দিন পর বাংলাদেশে ফিরছে। এটা আয়োজন করতে পারা গৌরবের। এজন্য খেলাটাকে তিনটি শহরে ছড়িয়ে দিতে পারলে মানুষের কাছে পৌঁছে যাবে।’

এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আতিথেয়তা দিতে আশাবাদী বিসিবি। বিসিবির বিশ্বাস, ভারত সময় মতোই বাংলাদেশে খেলতে আসবে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কাই নেই। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আছে বিসিবির। শিগগিরই ভারতের সফর নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন ভারত। 

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝