সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সব ক্রীড়া ফেডারেশনকে সিড মানি দেয়ার ঘোষাণা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৫:০১ পিএম  (ভিজিট : ১)
X

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের সব ক্রীড়া ফেডারেশনকে একটি সিড মানি দেওয়া হবে বলে জানিয়েছেন । আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক্‌স ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়ালেখক, সংগঠক ও ব্যাংকার সেলিম নজরুল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে একটি সিড মানি দেওয়া হবে। যার লভ্যাংশ থেকে যে অর্থ পাবে, তাই দিয়ে খেলা চালাতে পারবে। ঠিক সেরকম একটি সিড মানিও ডিআরইউকে দেওয়ার কথা ভাবছি আমরা। যাতে সাংবাদিকদের খেলা আয়োজন করতে কোন সমস্যা না হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিক্‌স ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের বলেন, ‘খেলাধুলা দেশের যুব সমাজের চালিকা শক্তি। খেলায় মনন বিকশিত হয়, শরীর ভাল থাকে। তাই আমি ডিআরইউর এই আয়োজনকে স্বাগত জানাই।’

সভাপতির বক্তব্যে আবু সালেহ আঁকন বলেন, ‘আমরা সাংবাদিকরা লেখালেখির পাশাপাশি খেলাতেও যে সেরা সেটাই আমার প্রমাণিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলাধুলা করার সহযোগিতা চাই।’

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই কাজ করে না, সদস্যদের বিনোদন, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে থাকে। সাংবাদিকরা প্রতিদিন অত্যন্ত ব্যস্ততা, চাপ ও নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাই কর্মব্যস্ততার বাইরে তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ডিআরইউ বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। সামনে ডিআরইউর উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। এসব আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ডিআরইউর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সিড মানির প্রয়োজন রয়েছে। এ জন্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সংগঠনের প্রতি ডিআরইউকে সিড মানি দেওয়ার আহ্বান জানাই। এ সহযোগিতা পাওয়া গেলে ডিআরইউ বছরজুড়ে আরও বেশি খেলাধুলার আয়োজন করতে পারবে।

এবারের আসরে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব- ২০২৬ ইং আসরে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসাবে শফিকুল কবির ট্রফি জিতে নেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। সেরা নারী ক্রীড়াবিদ হিসাবে এম আনোয়ারুল হক ট্রফি জিতে নেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝