রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা মামলায় আসামি ইনু : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৪৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হেফাজতে ইসলামের মহা সমাবেশে নির্মমভাবে গণহত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেকমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে।

 ফলে ওই হত্যাকান্ডে ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেকমন্ত্রী হাসানুল হক ইনুকে আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) চিফ প্রসিকিউটর জানান, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে এই মামলায় তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

এদিকে, ২০২৪ সালে সারাদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৩০ জুন রায় ঘোষণা করেছেন। 

রায়ে জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় হয়। রায়ে সাজার পাশাপাশি তাকে অর্থদন্ডও দেওয়া হয়। এবার মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝