রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলাড জারির আবেদন দুদকের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৪১)
X

বাংলাদেশের ইদিহাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চিহ্নিত দুর্নীতিবাজ ও অর্থপাচারকারী প্রভাবশালী দশজন পলাতক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) মাধ্যমে লাল সতর্কতা জারির জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে শেখ হাসিনাসহ বেশ কিছু প্রভাবশালী ও দুনীতিবাজ নেতা ভারতে অবস্থান করছেন।

আজ বুধবার (২৪ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজীর হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুদকের পক্ষ থেকে করা আবেদনে অভিযুক্ত ১০ জনের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, বির্তকিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম এবং কয়েকজন সাবেক প্রভাবশালী মন্ত্রী।

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাদের মতে, অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের স্বার্থে পলাতকদের দ্রুত প্রত্যাবর্তন প্রয়োজন।

এর আগে আন্তর্জাতিক পুলিশ সংস্থার লাল সতর্কতাভুক্ত পলাতক সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেই ঘটনার পর বিদেশে অবস্থানরত অন্যান্য পলাতক অভিযুক্তদের অবস্থান নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়।

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা তানজীর হাসান জানান, আদালতের নির্দেশনার ভিত্তিতে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আরও কয়েকজন প্রভাবশালী পলাতকের বিরুদ্ধে লাল সতর্কতা জারির জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝