সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর পরিস্থিতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৬০)
X

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ, যা নিয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে দর্শনা থানা পুলিশ কুড়ুলগাছী ইউনিয়নের রায়সা বিল এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রের একটি ভবনের সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করা হয়।

কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ জানান, ২৩ জুন একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরি করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝