রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি চিড়িয়াখানা থেকে সাভারের গবেষণাগারে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩১)
X

এবার কোরবানির উপলক্ষে বেশ আলোচনায় ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই মহিষটি কোরবানি থেকে রক্ষা পেয়েছে এবং তাকে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছিল।

কিন্ত মিরপুর চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আনা হয়েছে। অ্যালবিনো জাতের মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আশপাশে যেতে দেওয়া হচ্ছে না কাউকে।

বিএলআরআই কর্মকর্তারা জানান, গত ২১ জুন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছে। এটি নিয়ে গবেষণা করতে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

গৌতম কুমার দেব বলেন, ‘মহিষটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪-২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। প্রাণীটি রোগমুক্ত কি-না সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এসময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবা হবে।’

এদিকে, মহিষটির আগমন গিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। যাতায়াতে বিধিনিষেধে আরোপ করা হয়েছে। মহিষটির পাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যমকর্মীদেরও অনুমতি মিলছে না।

ঈদুল আজহার আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির চুলের স্টাইল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখা হয়। পরে মহিষটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নেয় মহিষটি।

পরে মহিষটি বিক্রি করা হয় কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান।
ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝