সাভারের ত্রাস যুবলীগের রাজীবের ঘনিষ্ট সহযোগির এই প্রাইজ পোষ্টিং
সাভারের সাবেক এসিল্যান্ড ও ছাত্রলীগ নেতা প্রনব ঘোষের মালেশিয়ায় পোষ্টিং এখনো বহাল
বিশেষ প্রতিনিধি

বিগত ফ্যাসিষ্ট সরকারের অনেক আমলা পট পরিবর্তনের পরে চাকুরী ছেড়ে দেশ ছাড়লেও প্রাইজ পোষ্টিং নিয়ে বহাল তবিয়তে আছেন ২০১৮ সালে রাতের ভোট করে দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা তৎকালীন সাভারের এসিল্যান্ড এবং সাভারের ত্রাস যুবলীগের রাজীবের ডান হাত প্রনব কুমার ঘোষ।
খোজ নিয়ে জানা গেছে ১৭ সালে সাভারের পোষ্টিং নিয়ে বিশেষ ধর্মের অনুসারী হওয়ায় খুব সহজে দৃণ্টি আকর্ষন করেন এনাম এবং রাজীবের। এবং পুরো সাভার জুড়ে তৈরী করেন ভীতিকর পরিস্থিতি। বিএনপি জামাতের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অনৈতিক ভাবে আদায় করতেন জরিমানা।
এবংসপ্তাহে প্রায় ০৬ দিনই বসাতেন ভ্রামম্যান আদালত, কোন ধরনের কোন মিশিল মিটিং থেকে পুলিশ কাউকে আটক করতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ২৯ ব্যাচের শেখ রাসেলের নির্দেশে থানায় চলে যেতেন অতি উৎসাহী এই প্রনব। নিজের ক্ষমতার বাহিরে ২ বছর পর্যন্ত সাজা ঘোষনা করে বিরোধীদলীয় নেতাকর্মীদের পাঠাতেন জেল হাজতে।
২০১৮ সালের রাতের ভোট করার আগে বিএনপির পক্ষে মিডিয়ায় সরব ছিলেন প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সময় তার কন্ঠ রোধ করার জন্যতার মালিকানাধাীন গনস্বাস্থ্য হাসপাতালে অভিযান চালানোর নেপোথ্য কারিগর ছিলেন এই ছাত্রলীগ নেতা প্রনব।
এছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে দুজন শিবির কর্মীকে পায়ে গুলি করার অর্ডার দিয়েছিলেন তিনি, যার ফলে ঐ দুজন তরুন চিরতরে পঙ্গু হয়েছে বলে জানা গেছে। তার বিষয়ে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ বলেন, বিগত ১৬ বছরে সাভারে অনেক এসি ল্যান্ডই দায়িত্ব পালন করে গেছে, প্রনব এবং সালাহউদ্দিন মনজুর মত অতি উৎসাহী ম্যাজিস্ট্রেট আমি কখনো দেখি নাই।
তাদের দুজনের নাম মনে আছে। শুনেছি সালাহউদ্দিন মনজু নাকি বিসিএস ক্যডার ই নয়, আর প্রনব কোথায় আছে জানি না। তার তো চাকুরী চলে যাওয়ার কথা,সে আমার অনেক নেতাকর্মী অন্যায় ভাবে শাস্তি দিয়েছে। আমাদের দলীয় নেতাকর্মীদের ইট ভাটায় নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও সীল গালা করে দিয়েছে।
মোটকথা সে তার দায়িত্বপালন কালীন পুরো সময় সাভার জুড়ে বিরোধীমতের উপর ষ্টীম রোলার চালাইছে।
এবং ২০১৮ এর নির্বাচনে তার অতিউৎসাহী কার্যক্রমে ভয়ে নেতাকর্মী রা ভোট সেন্টারে যাইতে পারে নাই। তাই তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
আ.দৈ/আরএস




















