রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতার মোশাররফ করিম দম্পতিকে হেনস্তার অভিযোগের নেপথ্যে কী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৬৩)
X

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

আজ সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেছেন, ‘কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গা*গা** করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এ সময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।’

এদিকে, এই ঘটনায় হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ‘কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের ওপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে।’

যোগ করে তিনি আরও বলেন, ‘ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে (এলাকা) সস্ত্রীক হামলার শিকার হয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় এটা দুইদেশের কালচারাল অঙ্গনে ভয়ংকর সমস্যা সৃষ্টি করবে। এটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সঙ্গে নাটক, সিনেমা, ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।’

তবে বিষয়টি নিয়ে মোশাররফ করিম গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহবান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝