রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সীমান্তের শূন্যরেখা থেকে ১২ জনকে সরাল বিএসএফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৫৪)
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইনের শিকার ১২ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। চারদিনের মাথায় সোমবার (১৫ জুন) সকাল সোয়া ১১টার দিকে প্রাগপুর সীমান্ত সংলগ্ন শূন্যরেখা থেকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে ফেরত নেয়। এ সময় শূন্যরেখার দুই প্রান্তে সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল রনি জানান, বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠকের পর। শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে ফেরত নেয় বিএসএফ। 

এদিকে, পুশইনের শিকার ১২ জনকে ফেরতের সময় কিছুটা উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হয়। দু দেশের জনগণ লাঠি সোটা নিয়ে সতর্ক অবস্থান নেয়।

গত শুক্রবার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। ফলে টানা চারদিন ভারতের ১৪৮ থ্রিএস সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় তাদের ঠাঁই হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝