রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা সভা
মীর মোস্তফা আলী, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

 সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি শেষে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সদস্য ডা. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, মোঃ আব্দুল বারী, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসাইন, ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, এডভোকেট আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব প্রমুখ। আলোচনা সভাশেষে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়। এ সময় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম /  মোস্তফা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝