সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে হামলা, আহত চারজন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৪২)
X

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির দাবি, হামলায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হয়েছেন।

জানা গেছে, শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলের দিকে রওনা হন। পথে বেনাপোল চেকপোস্ট এলাকায় তার গাড়িবহর লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায়।

তবে হামলার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্য নেতারা নিরাপদে ছিলেন বলে জানিয়েছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকি ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলে না থেমে সরাসরি যশোর শহরের উদ্দেশে রওনা হন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বেনাপোল পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝