রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, ব্যর্থতায় বিভাগীয় ব্যবস্থা নেয়ার ঈঙ্গিত
ঢাকা দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা
আবুল কাশেম
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ১০:০৩ পিএম  (ভিজিট : ১২৪)
X

এ ছবিগুলো ডিএনসিসির মিরপুর অঞ্চল ২ এর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য দ্রু্ত অপসারণ ও ধোয়ার মোছার কাজের সময় তোলা
বিএনপি চেয়ারম্যান ও প্রধা নমন্ত্রী তারেক রহমান এবার রাজধানীর বিভিন্ন এরাকায় সরেজমিন পরির্দশনকালে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের পথ পরিষ্কারের বিষয়ে বেশ কিছু সমস্যা, ত্রুটি ও  ঘাফলতি ধরা পড়েছে।  এই বিষয়ে সংশ্লিষ্ট  আঞ্চলিক  নির্বাহী কর্মকতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মর্তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। 

গতকাল শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী হুটকরে সরেজমিন পরিদর্শনে বের হয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরেন এবং বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন।  ওই সময় বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণের অবস্থা সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও  প্রধানমন্ত্রী চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা থেকে আগাম প্রস্তুতির অংশ হিসেবে  ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে আগামী ৪৮ ঘণ্টায় কাজের অগ্রতি দেখাতে নির্দেশনা দিয়েছে।  এই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে  বলেছেন।  তবে ব্যর্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেওয়ারও  ইঙ্গিত দেওয়া হয়েছে।

বর্তমানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আছেন মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর।  আর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার ।

গতকাল শুক্রবার  রাতে ম্স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে কিছু না জানিয়ে শুক্রবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।


প্রধানমন্ত্রীর নির্শনার আগেই ডিএনসিসির বিভিন্ন এলাকায় ঈদের দিন দুপুর থেকেই কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ শুরু হয় ছবি গুলো তারই প্রমাণ ।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সড়কে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়। এর প্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন। এসব এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। বর্জ্য ব্যবস্থাপনায় এই চরম অবহেলা ও অব্যবস্থাপনা দেখে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে তাঁর বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি আমাদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন এবং তাঁর গাড়িতে আমাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন বা কোথায় যাবেন, সে বিষয়ে আমাদের কোনো পূর্বধারণা ছিল না।’ পরে দেখা যায়, তিনি নিজেই গাড়ি চালিয়ে বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে বের হয়েছেন।

এই আকস্মিক পরিদর্শনের পর দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, (শনিবার ও রোববার) এই ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার সব ময়লা-আবর্জনা পরিষ্কার, পানিনিষ্কাশনের পথ সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না এলে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের আগে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।




 
আজ নগর ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলটন
 ডিএনসিসি প্রশাসকের দাবি :
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলটন  নিজের অযেগ্যতা ও ব্যর্থতা আড়াল করতেই উল্টো অভিযোগ চাপাচ্ছেন মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর।  তিনি দাবি করেন  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’।  

 ডিএনসিসি প্রশাসকের বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।  আজ শনিবার (৩০ মে) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি। বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রোরেলের যাত্রীরা যে লিফট ব্যবহার করেন সেটি অচল করে দেওয়া হয়েছে— বলে যে বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য।  

তিনি বলেন, আপনারা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রোরেলের বর্তমান অবস্থা কী।  সংবাদ সম্মেলনে প্রশাসক ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমেরও হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঈদের তিন দিনে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। 

দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল। তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। এ কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় আগামীকাল থেকে মশকবিরোধী অভিযানও শুরু হবে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝