সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ৮৮ বোতল মদসহ আটক ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৩৫)
X

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকা থেকে ৮৮ বোতল বিদেশি মদসহ ওমর শরীফ রাজা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 আজ রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা তার বাড়িতে এই অভিযান চালায়। আটক ওমর শরীফ রাজা ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল হোসেন খান জানান, সকালে রাজার বাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করার পর তার ঘর তল্লাশি করে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ আটক রাজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝