রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষকের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৭)
X

পটুয়াখালীর কলাপাড়াসহ দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, হত্যা ধর্ষন ও নারী নির্যাতন কারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি  নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন করাহয়েছে। 

গতকাল রোববার (২৪ মে) পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌথভাবে মানববন্ধন আয়োজন করেছে,কলাপাড়া উদিচি শিল্পী গোষ্ঠী, মানিকমেলা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব। 

এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাবের সভাপতি নমিতা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোতালেব মোল্লা, মানিকমেলা খেলা ঘরের সভাপতি মনোয়ারা বেগম, পটুয়াখালী জেলা সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক এ্যাড.জহিরুল ইসলাম সবুজ, চম্পা পুরের সদ্য ধর্ষিতার বোন সোহাগি প্রমুখ।

বক্তারা বলেন, সদ্য ধর্ষীত ও হত্যার স্বিকার শিশু রামিসা সহ দেশব্যাপী নারী ধর্ষণ, নিপিড়ন, নির্যাতন ও হত্যা মহামারি আকার ধারন করছে। ধর্ষকের লোলুপদৃষ্টি থেকে ছোট শিশু, বয়স্ক, বিধবা, ছেলে শিশু ও রাস্তার পাগল পর্যন্ত বাদ যাচ্ছেনা।

এমতাবস্থায় ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। তারা আরো বলেন, যদি বিচারের মাধ্যমে দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা না যায় তবে এ মহামারি ঠেকানো অসম্ভব। এক্ষেত্রে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দাবি বক্তাদের। অন্যথায় জনসাধারণ নিজেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন
সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝