রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯ রোহিঙ্গা আটক
নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩৪)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এ ঘটনায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৯ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ৯ জন রোহিঙ্গাকে আটক করে জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের দিকে সীমান্ত পিলার ৪৭/১-এস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া তিনটি কার্টুন তল্লাশি করে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে খয়েরি রঙের ২৯ হাজার ৬৭৫ পিস এবং সবুজ রঙের ৩০৩ পিস ইয়াবা ছিল।

আটকরা হলো, আব্দুর রফিক (৩০), নুর মোহাম্মদ (২৮), শহিদুল আমীন (১৯), নুর মোহাম্মদ (৩০), ইকবাল হোসেন (৩০), খালেক হোসেন (৩৩), আহসান হাবিব (২৪), আরব (২০) ও হাসোন আলী (২৬)। তারা সবাই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

 জানা গেছে, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র সীমান্ত পথে ইয়াবা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে একের পর এক মাদকের চালান আটক হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরো বলেন,আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ ইয়াবাসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝