রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৫২)
X

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে সোনিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূ ও তার শিশু কন্যা মেহা মনি (১০) এর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

 জানা গেছে, সোনিয়া স্বামী পরিত্যক্তা। তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক কারণে তার দুটো সংসার ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। 

শুক্রবার সকালে বাড়ির উঠানে সোনিয়ার মা ও ভাবি রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 

এ সময় তার দগ্ধ মেয়ে মেহামনিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তারও মৃত্যু হয়।

 কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে এমন তথ্য আমরা ফায়ার সার্ভিস থেকে পেয়েছি। আর কারণে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝