সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে সাপের কামড় ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৩১)
X

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে Management of Snake Bite” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে সাপের কামড়ের ঘটনায় উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতেই এ আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. দেবজ্যোতি দাস। বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন ডা. অপর্ণা দেবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে সাপের কামড়ে আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, অ্যান্টিভেনম ব্যবহারের সঠিক পদ্ধতি, জটিলতা মোকাবিলা এবং সময়োপযোগী রোগী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলে সাপের কামড়ের ঘটনা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাব ও বিলম্বিত চিকিৎসার কারণে প্রাণহানির ঘটনাও ঘটে। তাই চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক জ্ঞানচর্চা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, সাপের কামড় একটি জরুরি জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ রোগীকেই সুস্থ করা সম্ভব। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চিকিৎসকদের অংশগ্রহণে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝