সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ৯৫)
X

পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ১ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা। গতকাল রাত দশটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়। 

এসময় এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান,  দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ।


আ. দৈ. /কাশেম/  নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝