রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইকরার মৃত্যুর ঘটনায় তদন্তে নামছে ডিবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৭৪)
X

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে ডিবির কাছে অর্পণ করা হয়েছে।

রোববার (১৭ মে) প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশ পেয়েছে।

এদিকে এই মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রোববার কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝