ফরিদপুরে খাল খননে অনিয়মের অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর নির্বাচনী আসন - ৪ ভাংগা সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহনের সাথে সাথেই ঘোষনা দিয়েছেন যে বাংলাদেশ ২০ হাজার কি. মিটার খাল খনন করা হবে, ঐ ঘোষণা অনুযায়ী সারা দেশে খাল খনন শুরু হয়েছে।
খাল খননের দেখা শুনা ও বাস্তবায়ন করবেন ত্রান মন্ত্রণালয়ের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও ) এ জন্য একটি কমিটি করা হয়েছে, ঐ কমিটির প্রধান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,পি আই ও,এবং এলাকার মেম্বার চেয়ারম্যান। কিন্ত বাস্তবে কাজ হচ্ছে উল্টা। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমান হাতে নিয়েছেন দেশের কৃষকদের রক্ষা করার জন্য এবং খাল খনন করলে কৃষকরা সময় মতো পানি সেচ করতে পারবে এবং ভালো ফসল পাবে।
প্রধান মন্ত্রী কৃষকের দুঃখ কষ্ট বুঝতে পারলেও বুঝতে পারে নাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক এ বাইরাল হয়েছে তাদের কর্মকান্ডের প্রকৃত রুপ। খাল খননের নামে খালের নীচ থেকে মাটি না কেটে এবং পানি ধরে রাখার জন্য গভীরতা না করে চার পাশে বেকু দিয়ে মাটি চাসে করে দিচ্ছে।
এ ঘটনা গুলো ঘটেছে সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলায়। তা এখন এলাকায় দৃশ্যমান। এলাকার অনেকেই ভয়ে কথা বলার সাহস পাচ্ছেনা,যদি মব সৃষ্টি হয়ে। একাধিক কৃষক জানান প্রধানমন্ত্রী আমাদের জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে আর ফায়দা লুঠছে কারা,কৃষকরা আরো বলেন তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ব্যবস্তা করে।
প্রকল্প অনিয়মের বিষয়ে সদরপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আই ও) নুরুন্নাহার জানান এলাকা বাসির অভিযোগ মিথ্যা তারা আ. লীগের লোক এই জন্য আমাদের বদনাম ছড়াছে ও ফেসবুক এ লেখা লেখি করে বাইরাল করছে,তবে আমি এ বিষয়ে সংসদ সহিদুল ইসলাম সাহেবর সাথে যোগাযোগ করে ওদের বিরুদ্ধে আইনুক ব্যবস্তা নিতে বলবো।
আ.দৈ/আরএস




















