রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নেই
লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৬৫)
X

ভোলার লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার (১১ মে) সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে লালমোহন ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমোহন ফারিয়ার সভাপতি মো. হাসান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহ-সভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবউল্ল্যাহ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝