সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিদ্দিকের প্রসঙ্গ উঠতেই অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৯৫)
X

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও আলোচিত মডেল মারিয়া মিম আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ফ্যাশন, সৌদি আরব থেকে কেনা পশ্চিমা পোশাক এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। তবে সাবেক স্বামীকে নিয়ে করা প্রশ্নে মেজাজ হারিয়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি করেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে লাল রঙের একটি পশ্চিমা ঘরানার পোশাকে হাজির হন মিম। সাজপোশাকের উৎস নিয়ে তিনি জানান, এই পোশাকটি তিনি ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে কিনেছিলেন। মিম বলেন, সৌদি আরবে যে এত চমৎকার পশ্চিমা পোশাক পাওয়া যায়, তা আগে জানা ছিল না।

 লাল রং তার খুব পছন্দ এবং এই রঙে তাকে বেশ মানায় বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে সৌদি আরব ভ্রমণে গেলে সেখান থেকে আরও এমন পোশাক কেনার পরিকল্পনা রয়েছে তার। তবে পোশাকটির দাম কত, তা প্রকাশ করতে রাজি হননি তিনি।

কথপোকথনের একপর্যায়ে সাংবাদিকরা তার ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রশ্ন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যক্তিগত বিষয়ে বারবার প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে মিম সাংবাদিকদের মাইক্রোফোন ছুড়ে ফেলে দেন এবং দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

নিজের ক্যারিয়ার নিয়ে মিম জানান, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের প্রস্তাব পেলেও চিত্রনাট্য ও সহশিল্পী পছন্দ না হওয়ায় কাজে ফেরা হচ্ছে না। বর্তমানে একটি সিনেমার কাজ হাতে রয়েছে, যার কিছু অংশের শুটিং এখনো বাকি। 

২০১২ সালে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মারিয়া মিম। তবে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত নানা জটিলতায় মাঝে কাজে বিরতি দিলেও এখন নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছেন তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝