রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৭৪)
X

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা।

কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, কারিনা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।তবে অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পোস্টে ডানা লিখেছেন, ‘তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।’

এ ছাড়া প্রয়োজনে সহায়তার বিষয়েও পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আপাতত সবাইকে কারিনার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। নানা হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-৩৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা গেছে কারিনাকে।

উল্লেখ্য, কারিনার পরিবারও দেশের পরিচিত অঙ্গনের সঙ্গে যুক্ত। তাঁর দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু।
বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝