রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ১২৬)
X

ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং খাল পূনঃখনন সহ নানা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৬ মে ) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

 বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষাবাদ করতে গিয়ে ঋনগ্রস্থ হচ্ছে। আমারা ধানের লাভজনক দাম পাই না, সময় মত সার কীটনাশক পাইনা, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, খাল ও স্লুইচ সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য সুদ মুক্ত ঋণ চাই, ধান বিক্রিতে দালালের সিন্ডিকেট, মাপে বেশি নিয়ে যাওয়া সহ নানা কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকদের এসকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে প্রকৃত কৃষকরা মুখ ফিরিয়ে নেবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাই কৃষকদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে তাদের কর্মসূচি শেষ হয়।

আ. দৈ./কাশেম /জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝