সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত চত্বর থেকে পালিয়েছে আসামি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৯৫)
X

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহিন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

 এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। শাহিন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে ও সজল একই এলাকার জালাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন ও সজলকে আটক করে। 

পরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহিন হাতকড়াসহ পালিয়ে যায়।এ সময় উপস্থিত জনতার সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসমি শাহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝