রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কৃষির মান উন্নয়নে সাতক্ষীরায় বীজ উৎপাদন ও সংরক্ষন কলাকৌশল” শীর্ষক কর্মমালা অনুষ্ঠিত
মীর মোস্তফা আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৭:২২ পিএম  আপডেট: ০৮.১১.২০২৪ ৭:২৫ পিএম  (ভিজিট : ১৯৬)
X

প্রান্তিক পর্যায়ে কৃষির মান উন্নয়নে সাতক্ষীরায়  “বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের পরিচিতি, বীজ উৎপাদন ও সংরক্ষন কলাকৌশল” শীর্ষক বীজ উদ্দোক্তা প্রশিক্ষন কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(০৮ নভেম্বার২০২৪) সকাল ১১টায় বিনা’র গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরামানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহযোগিতায় বিনা উপকেন্দ্রের হল রুমে এ প্রশিক্ষন কর্মমালা অনুষ্ঠিত হয়।

ড. মোঃ মাহবুবুল আলম তরফদার প্রকল্প পরিচালক, বিনা’র গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মমালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ আবুল কালাম আজাদ মহা পরিচালক, বিনা ময়মনসিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. রেজা মোহাম্মাদ ইমন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা, ময়মনসিংহ, ড. মোহাম্মদ আশিকুর রহমান উপ-প্রকল্প পরিচালক, বিনা’র গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, ড. মোঃ বাবুল আক্তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ দেহতত্ব বিভাগ, বিনা, ময়মনসিংহ, মাজহারুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র সাতক্ষীরা।

বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের পরিচিতি, বীজ উৎপাদন ও সংরক্ষন কলাকৌশল শীর্ষক বীজ উদ্দোক্তা প্রশিক্ষন কর্মমালায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রত্যন্ত অঞ্চরের ৩০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন।

আ. দৈ. / কাশেম/ মোস্তফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝