মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় দাউদ আলীর যাবজ্জীবন কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে দাউদ আলী নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোবাবর (৩ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবান কারাদণ্ড ছাড়াও এক লক্ষ টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডিত আসামী দাউদ আলী মেহেরপুর শহরের তাঁতীপাড়ার কাছেদ আলীর ছেলে। মামলার বিরণে জানা যায়, ১০১৮ সালের ১৮ই জুন শিশুটি পাশবর্তী চাচার বাড়িতে ঘুমানোর জন্য রাত ১০ টার সময় বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে শিশুটিকে একা পেয়ে দাউদ আলী নানা প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়।
একপর্যাযে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি চাচার বাড়িতে পৌঁছিয়েছে কিনা পরিবার থেকে রাতেই খবর নেওয়া হয়। কিন্তু তারপর থেকেই তার আর কোন সন্ধ্যান মেলেনা। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ভোর থেকে আবারও শিশুটির সন্ধ্যানে চেষ্টা করতে থাকে পরিবার। অনেক খোঁজাখুজির পর পরদিন সকাল ৭ টার দিকে অসূস্থ্য অবস্থায় শিশুটি দাউদের বাড়িতে সন্ধান মেলে।
শিশুটির বাবা বাদি হয়ে ২০১৮ সালের ১৯ জুন মেহেরপুর সদর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। ঐ বছরের ১৩ আগস্ট দাউদকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে পুলিশ। চার্জশীট প্রদান করেন পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম খান। ১১ জনের সাক্ষ্য শেষে আজ রবিবার দুপুরে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মোস্তাফিজু রহমান তুহিন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. পল্লভ ভট্টাচার্য, অ্যাড. কামরুল হাসান ও অ্যাড. গোলাম মোস্তফা। রায় ঘোণাকালে দণ্ডিত দাউদ আলী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ
আ. দৈ./কাশেম




















