রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রীপুর থানার সাবেক ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৫৫ পিএম  (ভিজিট : ৯৩)
X

মাগুরার শ্রীপুর থানার সাবেক ওসি জাব্বারুল ইসলামের (বিপি নং- ৮৩১১১৪৩৯৬৩) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় বিএনপি নেতা আবু সাঈদ শেখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টারে জমা দেয়া অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এই ওসি শ্রীপুর থানায় কর্মরত অবস্থায় তাকে আটকের পর তার পিতার কাছ থেকে ঘুষ নিয়েও ভয়াবহ নির্যাতন করেন তাকে। 


স্থানীয় মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মাদক ব্যবসায়ী স্বর্ণালী জোয়ারদার রিয়ার সাথে তার পরকিয়া চলাকালীন তাকে আটক করা হয় এবং রিয়া জোয়ার্দার নির্দেশে তাকে গ্রেফতার করে থানায় অমানুষিক নির্যাতন চালানো হয়।


অভিযোগে আবু সাঈদ উল্লেখ করেন, পিবিআই ঢাকা ইউনিটে কর্মরত এই জাব্বারুল আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে গ্রেফতারের পর বাসা থেকে তার পিতাকে ডেকে এনে মোটা অংকের ঘুষ নিয়েও একাধিক মিথ্যা মামলা দেন তার বিরুদ্ধে। থানায় সিলিংয়ে ঝুলিয়ে পেটানো হয় তাকে। 


আবু সাইদ আরো উল্লেখ করেন, ওসি জব্বারুলকে রাতে থানার গাড়িসহ স্বর্ণালী জোয়ারদার রিয়ার বাড়িতে অবস্থান করার বিষয়টি দেখে ফেলার পর তাদের পরকীয়ার সম্পর্ক গোপন রাখার জন্যই হত্যার উদ্দেশ্যে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়, ফাঁসানো হয় একাধিক মিথ্যা মামলায়। এই পরকীয়ার জের ধরেই ওসি জব্বারুলকে তার প্রথম স্ত্রী মিস সোনিয়া ডিভোর্স দেন।


ওসি জাব্বারের এক আত্মীয় এই প্রতিবেদককে জানান, ২০১০ সালে জাব্বারুল ভালোবেসে বিয়ে করেন মিস সোনিয়াকে। এর পর মাগুরার শ্রীপুর থানার ওসি হিসেবে জাব্বারের যোগদানের পর পরিচয় হয় স্বর্ণালী জোয়ারদার রিয়ার সাথে। তিনি আরো জানান, ওসি জাবারুলের মা জ্যোৎস্না বেগম আওয়ামী লীগ নেত্রী রিয়ার ক্ষমতার লোভে সব কিছু জেনেও জাব্বারুলকে এই পরকীয়ায় সহযোগিতা করেন। মিস সোনিয়া এসব জেনে যাবার পর রিয়া, জাব্বারুল ও তার মা স্ত্রী সোনীয়ার ওপর মানসিক অত্যাচার চালায়। 


এসব মানতে না পেরে সোনিয়া তালাক দেন জব্বারুলকে। এরপর এই ওসি জাব্বারুল আরো দুটি বিয়ে করেন। এখানেও জাব্বারের সংসার হয়নি। তারাও জাব্বারের নারী কেলেংকারি জেনে এবং তার মায়ের অত্যাচারে জাব্বারকে তালাক দেন। এর পর আবারও বিয়ে করেন জাব্বার। ভুক্তভোগী আবু সাঈদ শেখ মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

আ.দৈ.


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝