রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় বার অভিযানে চিত্রনায়ক আটক
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৭২)
X

উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশ অভিযান চলাকালে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মাসুদ শেখ। দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ অভিযান চলাকালে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরই একজন এই চিত্রনায়ক।

মাসুদ শেখের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি জানান, গ্রেপ্তারের পর নায়ককে তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক করেন মাসুদ শেখ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও।


তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, ‘চক্রান্তের শিকার’ ইত্যাদি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝