সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি তুলতে গিয়ে সীমান্তে আটক, ৮ ঘণ্টা পর মুক্তি পেল ছাত্ররা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ১২২)
X

পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর বাংলাদেশি দুই স্কুলছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। 

এর আগে বুধবার সকালে ওই সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

দুই কিশোর হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)।


তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর  বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ  মো. কায়েস বলেন, ওই দুই স্কুল ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝