রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অত্যন্ত সাহসী ও মেধাবী ২৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা
ফরিদা খানম ঢাকার নতুন জেলা প্রশাসক
আবুল কাশেম:
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ২৬৬)
X

ঢাকার ইতিহাসে নতুন রেকর্ড অত্যন্ত সাহসী ও মেধাবী ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের উপ সচিব ফরিদা খানমকে ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদা খানম।

আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে ঢাকা জেলার বর্তমান জেলা প্রশাসক মো.রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে জানা যায়, আন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বরে ফরিদা খানমকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি চট্টগ্রামে ডিসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। প্রায় এক বছর পর তাকে গত ২১ সেপ্টেম্বর পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করে আনা হয়। এরপর তাকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদায়ন হয়। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানম অনেক সফলতার স্বাক্ষর রেখেছেন। তারই পুরস্কার হিসেবে বর্তমান বিএনপি সরকার তাকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ নিয়েছে।

ফরিদা খানমের পরিবারিক ও শিক্ষা জীবন: 
ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২), এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন:

ফরিদা খানম ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
  ফাইল ছবি-- ২০২৫ সালে চট্টগ্রামে ভূমি মেলা উদ্বোধন করেছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম 

তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করেন এবং ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। মাঠ প্রশাসনে নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও তদারকির ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদা খানমকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে। 

এছাড়া প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
 
আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝