রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বিশৃঙ্খলা, বহিষ্কার ৬ বিএনপি নেতা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৭০)
X

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হট্টগোল কয়ারার দায়ে ৬ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। 

আজ বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃতরা  গত ১৯ এপ্রিল উপজেলার বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এবং শিক্ষকদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই কর্মকাণ্ড দলের আদর্শ লক্ষ্য ও স্বার্থ পরিপন্থি এবং চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।

তাই বিএনপির অভিযুক্ত ৬ নেতাকে গাজীপুর ইউনিয়নের সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 


বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু, সাবেক সদস্য আরমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, মো. মাহবুব আলম ও রফিকুল ইসলাম। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝