মুজিবনগরে নাইট স্কুলএলাকায় কলেজ ছাত্র নাসিমের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন
মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলার রামনগরের নিজ বাড়ি থেকে নাসিম রেজার (২৫) লাশ উদ্ধার করা হয়।
নাসিম রেজা ওই এলাকার তৌফিক আলীর পুত্র ও মেহেরপুর পৌর ডিগ্ৰী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে তার এমন মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ওই গ্রামবাসীর মধ্যে।এ ঘটনায় তার পরিবার জানান,কোনো কারণ ছাড়াই কেন সে এমন কোরলো জানা নেই।
আজ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে পার্শ্ববর্তী পাড়া থেকে ঘুরে এসে মাঠে যাওয়ার জন্য দড়ি খুঁজছিল।দড়ি নিয়ে সে পরিবারের লোকজনের আড়ালে নিজ ঘরে প্রবেশ করে। তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে দেখে নাসিমের ঘরে দরজা লাগানো এবং লাইট দেওয়ার আছে। তিনি নাসিম ঘরে আছে ভেবে ডাকাডাকি শুরু করেন। ভিতর থেকে কোন উত্তর না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকিয়ে দেখেন নাসিমকে ফ্যানের সঙ্গে নাসিম ঝুলছে।
এসময় তার চিৎকার প্রতিবেশীরা ছুটে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম । তিনি বলেন,প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে তার মৃ'ত্যু'র সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বলে জানান এই কর্মকর্তা।
আ. দৈ./কাশেম




















